যখন সময় থাকেনা

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

আলমগীর মাহমুদ
  • ২৯
  • 0
  • ১০১
আমি যখন হাটি
আমার সাথে আমার মনটা হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার দেহটা হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার বিবেক হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার হৃদয়টা হাটে

সবই হাটে, সবই হাটতে চায়, সবই হাটার অপেক্ষায়
তবুও শেষ হয়না হাটা
জানিনা কবে শেষ হবে এ যাত্রা
জানিনা কবে শেষ হবে এ পথ।

পথেই পড়ে থাকা
পথ থেকে কুড়িয়ে নেয়া
অত:পর আদরে ভরিয়ে দেয়া
অত:পর লালন করা বুকের ভেতর।

তবুও হয়না শেষ পথ
তবুও হয়না শেষ কুড়ানো
তবুও পিছিয়ে যেতে হয় বারবার
তবুও পিছিয়ে আসতে হয় বারবার

এ এক অন্য রকম যুদ্ধ
যুদ্ধ চলছে অনবরত।

কেউ লিপ্ত হয় ধনি হবার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় প্রতারণার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় ভেজাল করার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় ক্ষমতা আঁকড়ে থাকার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় নেতৃত্বের যুদ্ধে,
কেউ লিপ্ত হয় মানুষ খুনের যুদ্ধে,

যুদ্ধ চলছে অনবরত, যুদ্ধ চলছে অবিরত
তবুও ফুরায় না ক্ষুধা, ক্ষুধার পথও শেষ হয়না
কত ধরণের ক্ষুধা, কত রকমের ক্ষুধা
দারিদ্র আর ক্ষুধা নিবারণে আমাদের সময় কই ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মুস্তাগীর রহমান সামনে হাট....হাটতে গিয়ে.....
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১১
পন্ডিত মাহী মোটামুটি... একই কথা এতবার বলাতে সৌন্দর্য ও ভাব দুটোই কমে গেছে...
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
F.I. JEWEL N/A # জগৎবাসীর উদাসীনতা ইঙ্গিত করে সুন্দর কবিতা ।।
প্রজাপতি মন যুদ্ধ চলছে অনবরত, যুদ্ধ চলছে অবিরত তবুও ফুরায় না ক্ষুধা, ক্ষুধার পথও শেষ হয়না কত ধরণের ক্ষুধা, কত রকমের ক্ষুধা দারিদ্র আর ক্ষুধা নিবারণে আমাদের সময় কই ? সুন্দর কবিতা.
ম্যারিনা নাসরিন সীমা এ এক অন্য রকম যুদ্ধ যুদ্ধ চলছে অনবরত।- আসলেই যুদ্ধের যেন কোন শেষ নেই ।ভাল লাগলো ।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১১
M.A.HALIM দারিদ্র আর ক্ষুধা নিবারণে আমাদের সময় কই ?। সময় ও নেই মন ও নেই ।ভালো লাগলো। শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১১
মিজানুর রহমান রানা কেউ লিপ্ত হয় ভেজাল করার যুদ্ধে, কেউ লিপ্ত হয় ক্ষমতা আঁকড়ে থাকার যুদ্ধে, কেউ লিপ্ত হয় নেতৃত্বের যুদ্ধে, কেউ লিপ্ত হয় মানুষ খুনের যুদ্ধে,----------একদম সঠিক। শুভ কামনা।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১১
আবু ওয়াফা মোঃ মুফতি ভালই বলব| হতাশ হবেন না, চালিয়ে যান |
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১১
অপদেবতা শুভ কামনা।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১১

১৬ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী